ঢাকা শহর থেকে যখন বাইরে যাই, তখন অন্ধকার দেখেছি—কী ভীষণ ঘন আর জমাট বাঁধা। একেই বলে নিকষকালো অন্ধকার। ঢাকা শহরের অন্ধকার ফিকে। বড্ড কৃত্রিম লাগে। আর এমন অরিজিনাল অন্ধকার দেখা যায় যখন লোডশেডিং হয়।লোডশেডিং নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। বিদ্যুৎ গেলেই আমরা বিদ্যুৎ বিভাগকে গালাগাল করি, সরকারকে ধুয়ে দিই, মিম বানাই, কার্টুন আঁকি।
আবার লোডশেডিং হলে কেউ এমনভাবে ছটফট করতে থাকেন যেন বিদ্যুৎ নয়, তার ফুসফুসের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে।একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখুন, লোডশেডিং আমাদের কত উপকার করছে! সবকিছুরই তো ভালো-মন্দ আছে। লোডশেডিংয়েরও নিশ্চয়ই আছে। এক. পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ হয়সারা দিন পরিবারের সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাবা ফেসবুকে, মা ইউটিউবে, ছেলে গেমসে, মেয়ে টিকটকে।
একই ছাদের নিচে থাকার পরও কারও সঙ্গে কারও কথা হয় না।
সূত্র: প্রথম আলো