‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে। ছবি আইএমডিবিহলিউডের অন্যতম অভিনেতা ডাস্টিন হফম্যান। তিনি দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন দুটি অস্কারসহ অনেক পুরস্কার। অথচ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হিসেবে পরিচিত ‘দ্য গ্র্যাজুয়েট’। এ সিনেমাটিতে তাঁকে দেখা গিয়েছিল বেঞ্জামিন চরিত্রে।সিনেমাটির গল্পে এক তরুণ একই সঙ্গে মধ্যবয়সী এক নারী ও তার মেয়ের সঙ্গে প্রেম করত। দুই নারী ছিলেন মা ও মেয়ে। সে সময় সিনেমাটি তুমুল আলোচিত হয়।
বাদ যায় না সমালোচনা থেকে। তরুণের চরিত্রেই অভিনয় করেন হফম্যান। সেই চরিত্রটি তাঁকে এনে দেয় অস্কার মনোনয়ন। শুধু তা–ই নয়, সিনেমাটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়। দীর্ঘ ৫১ বছর পর এই অভিনেতা আত্মজীবনীতে জানালেন, ‘মা মেয়ের সঙ্গে প্রেমের এই সিনেমার গল্পটিতে অভিনয় করা ছিল ভুল সিদ্ধান্ত। চরিত্রে নিজেকে ভুল নির্বাচন মনে হয়েছিল। এটা মিসকাস্ট।’সহশিল্পীর সঙ্গে ডাস্টিন হফম্যান।
ছবি: ফেসবুক থেকেসম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’তে নিজের জীবনের নানা অধ্যায়ের পাশাপাশি ১৯৬৭ সালের এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।সম্প্রতি বইটি নিয়ে ‘টুডে’ অনুষ্ঠানে আলাপকালে হফম্যান জানান, সিনেমাটির প্রধান চরিত্র বেঞ্জামিন ব্র্যাডকের জন্য নিজেকে উপযুক্ত মনে করেননি তিনি।
সূত্র: প্রথম আলো