বাবারা ছিলেন ক্রিকেটের বড় তারকা। তাঁদের ব্যাটে-বলে মুগ্ধ হয়েছে বিশ্ব। কেউ বিশ্বকাপ জিতেছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন দেশকে, কেউ আবার হয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। এবার সেই পথেই হাঁটছেন তাঁদের সন্তানেরা। কেউ খেলছেন বয়সভিত্তিক জাতীয় দলে, কেউ ঘরোয়া ক্রিকেটে। বাবাদের পরিচয়ের বাইরে গিয়ে নিজেদের নাম প্রতিষ্ঠার পথেও এগিয়ে গেছেন তাঁরা।
ক্রিকেটবিশ্বে আলোচনায় থাকা এমনই কয়েকজন তরুণের খোঁজখবর এই আয়োজনে।বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীরবাবা বীরেন্দর শেবাগ ছিলেন ভারতের বিধ্বংসী ওপেনার। টেস্ট ও ওয়ানডেতে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের গল্প ক্রিকেটপ্রেমীদের জানা। এবার সেই ব্যাটিং ঐতিহ্য ধরে এগোচ্ছেন ছেলে আর্যবীর শেবাগ। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। বাবার মতোই ওপেনিংয়ে ব্যাট করতে পছন্দ করেন আর্যবীর।
যুব ক্রিকেটে বড় ইনিংস খেলে ইতিমধ্যে নজর কেড়েছেন।
সূত্র: প্রথম আলো