মালয়েশিয়ার সমুদ্র, সাদা বালুর সৈকত আর স্বচ্ছ নীল পানির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন রেডাং আইল্যান্ডে। তেরেংগানু উপকূলের এই দ্বীপে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্রসৈকত, প্রবালপ্রাচীর এবং রঙিন সামুদ্রিক জীববৈচিত্র্য। স্নরকেলিংয়ের মাধ্যমে কাছ থেকে দেখা যায় সমুদ্রের নিচের জগৎ। কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ড ভ্রমণে যেতে হলে বাসে করে মেরাং জেটি এলাকায় পৌঁছে সেখান থেকে বোটে উঠতে হয়।
যাতায়াত, থাকা, খাওয়া ও ডে ট্রিপ মিলিয়ে আমাদের ভ্রমণে জনপ্রতি মোট খরচ হয়েছিল প্রায় ৬০০ মালয়েশীয় রিঙ্গিত। আটজনের এই ভ্রমণে ছিল দীর্ঘ বাসযাত্রা, থাকার জায়গা খুঁজতে গিয়ে বিড়ম্বনা, উত্তাল সমুদ্র আর এক দিনে সাতটি স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা।কুয়ালালামপুর থেকে যাত্রা শুরুআমাদের যাত্রা শুরু হয়েছিল কুয়ালালামপুরের টার্মিনাল বেরসেপাদু সেলাতান (টিবিএস) বাস টার্মিনাল থেকে।
গন্তব্য ছিল মেরাং জেটি, যেখান থেকে বোটে করে যেতে হয় রেডাং আইল্যান্ডে।
সূত্র: প্রথম আলো