ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে সমসাময়িক নকশার মেলবন্ধনে সম্প্রতি বিশেষ এক শাড়ি–অনুপ্রাণিত গাউন তৈরি করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা। তাঁর নকশা করা এই পোশাকে ফটোশুটে ধরা দিয়েছেন বলিউড তারকা অনন্যা পান্ডে। রইল লুকের বিস্তারিত...।ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন। এমনই এক রাজকীয় সাজে সম্প্রতি ফটোশুটে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।
তাঁর পরনে ছিল ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার নকশা করা বিশেষ শাড়ি গাউন। ডিজাইনার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনন্যার ফটোশুটের ছবিগুলো।পোশাকটির নাম ‘পার্ল হেরিটেজ শাড়ি গাউন’। নামের ‘পার্ল’ এসেছে এর মুক্তা–সাদা বা আইভরি রং থেকে। স্যাটিন কাপড়ের পোশাকজুড়ে রয়েছে মুক্তার মতো কোমল ও উজ্জ্বল আভা।
আর ‘হেরিটেজ’ নামের যথার্থতা ফুটে উঠেছে এর নকশায় ব্যবহৃত ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পে।গাউনটির ওপরের অংশে রয়েছে লক্ষ্ণৌয়ের ঐতিহ্যবাহী চিকনকারির সূক্ষ্ম কাজ।
সূত্র: প্রথম আলো