ধরুন, আজ আপনার ভীষণ মন খারাপ। জানালা দিয়ে ঘন নীল আকাশের দিকে তাকিয়ে আপনি অনেক কিছু ভাবছেন। একসময় দেখলেন আপনার মন ভালো হয়ে গেল। অথচ এই সময়ে আপনার শরীরে এমন কিছু ঘটে গেছে, যা আপনার মনকে নিয়ন্ত্রণ করে। আসলে নীল রং আপনার মস্তিষ্কের বা ব্রেইনের কিছু নিউরনকে উদ্দীপ্ত বা স্টিমুলেট করে শরীরে কিছু হরমোন ছড়িয়ে দিয়েছে, যা আপনার মন ভালো করে দেয়। ভাবুন তো, কারও এমন বিষণ্ণতা বা ডিপ্রেশন আছে, যার জন্য ওষুধের প্রয়োজন হয়।
সামনে এমন দিন আসছে, যখন ডিপ্রেশন বা দুশ্চিন্তা হলেই মাথায় একটু নীল আলো ফেললেই আপনি ভালো বোধ করতে শুরু করবেন।এটাই হলো অপটোজেনেটিকস। অর্থাৎ আলো দিয়ে মাথার নিউরনগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন, আর সেই নিউরন আপনার মন ও শরীরকে সেভাবেই নিয়ন্ত্রণ করবে, যেভাবে আপনি চান।
এই অভিনব পথ ও সম্ভাবনার দরজা খুলে দেওয়ার জন্যই এ বছর চিকিৎসাশাস্ত্র বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।অপটোজেনেটিকস: কী কেন কীভাবেআলো দিয়ে মাথার নিউরনগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন, আর সেই নিউরন আপনার মন ও শরীরকে সেভাবেই নিয়ন্ত্রণ করবে, যেভাবে আপনি চান।শৈবালের জাদুকরি প্রোটিনকিন্তু বিষয়টি এত সহজে আবিষ্কৃত হয়নি।
সূত্র: প্রথম আলো