ক্যামেরার ছবির মতোই পিক্সেল ধরে ধরে তৈরি হয় এসব শিল্পকর্ম। তবে এখানে পিক্সেলের কাজ করে পাটের চটের ওপর সুইয়ের প্রতিটি ফোঁড়। রঙিন সুতা দিয়ে ফুটে ওঠে ফুল, পাখি, প্রকৃতি, এমনকি মোনালিসার মুখও। পাবনা শহরের মণ্ডলপাড়া মহল্লার তানিয়া আফরোজ তৈরি করছেন এসব ছবি। নিজের শখের কাজকে ব্যবসায় রূপ দেওয়ার পাশাপাশি শতাধিক নারীকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের আয়ের সুযোগও করে দিয়েছেন তিনি।
পাটের চটে সুই-সুতায় ফুটিয়ে তোলা এসব ছবি নিয়ে এবারের ছবির গল্প।পাটের চটে নানা রঙের সুতা দিয়ে চলছে ছবি তৈরির কাজএসব সুতা দিয়েই ফুটে ওঠে নানা ছবি অন্য নারীকে কাজ বুঝিয়ে দিচ্ছেন তানিয়া আফরোজ চোখ কিছুটা ছোট করে বা দূর থেকে দেখলে বোঝা যায়, এগুলো সুই-সুতায় তৈরি ছবিবৃষ্টির মধ্যে ছাতা মাথায় এক যুগলফলের ঝুড়িতারে বসে আছে একজোড়া পাখিহিসাব করে সুইয়ের ফোঁড়ে ফুটে উঠেছে মোনালিসার মুখওপাটের চটে ফুটে উঠেছে নানা ধরনের শিল্পকর্ম
সূত্র: প্রথম আলো