গত রোববার বিকেলে গাজীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে বন্ধু মো. হালিম উদ্দিনের সঙ্গে দেখা করতে যান রেজাউল করিম। হালিম অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রেজাউল। এরপর দুই বন্ধুর আলাপ চলে অনেকক্ষণ। ২৩ বছর আগে ফুলের মালা বিনিময়, পান খাওয়ানো, গান, পুঁথিপাঠ আর বিরিয়ানির আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দোস্তি (বন্ধুত্ব) পাতিয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের এই দুই বন্ধু।
সেই খবর ‘ঢাকঢোল পিটিয়ে বন্ধুত্ব’ শিরোনামে ছাপা হয়েছিল প্রথম আলোয় পত্রিকায়।বাঁ থেকে মো. হালিম উদ্দিন ও রেজাউল করিম। গত রোববার বিকেলে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়বদলে গেছে জীবন, অটুট আছে বন্ধুত্বরেজাউলের বাড়ি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে, হালিমের বাড়ি একই উপজেলার গিলারচালা গ্রামে। সময়ের সঙ্গে বদলেছে দুই বন্ধুর জীবন। তবে বন্ধুত্ব বদলায়নি। রেজাউলের বয়স এখন ৫৫। তিনি ব্যবসায়ী।
পড়াশোনা করেছেন আইন বিষয়ে।
সূত্র: প্রথম আলো