মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া (১৯)।
তাঁদের বাড়ি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে মাওয়ার দিকে যাচ্ছিলেন রাফি ও জান্নাতুল।
সূত্র: প্রথম আলো