শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে।রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে।
গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও।বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫–২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে; তখন দামও তুলনামূলক কমে যায়। তবে ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করে।
এসব সবজিই এখন বাজারে আসছে।সরকারি সংস্থা টিসিবি তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে।
সূত্র: প্রথম আলো