ছোট পর্দার অভিনয়শিল্পীদের পেশাগত শৃঙ্খলা রক্ষায় কাজ করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। বিভিন্ন সময় শুটিংয়ে অনুপস্থিতি, শিডিউল জটিলতা, অসদাচরণ কিংবা সহকর্মীর সঙ্গে বিরোধের অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে, কারও সদস্যপদ স্থগিত হয়েছে। তবে বহিষ্কার, নিষেধাজ্ঞা ও সদস্যপদ স্থগিত—তিনটি এক বিষয় নয়।
আবার নাটকের অন্য সংগঠন ডিরেক্টরস গিল্ড বা টেলিপ্যাবের দেওয়া শাস্তিকেও শুধু অভিনয়শিল্পী সংঘের সিদ্ধান্ত বলা ঠিক হবে না। প্রসূন আজাদপ্রসূন আজাদ—এক বছরের নিষেধাজ্ঞা অভিনেত্রী প্রসূন আজাদকে ২০১৬ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ‘স্বপ্ন সত্যি হতে পারে’ নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। পরে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
১৯ অক্টোবর রোকেয়া প্রাচী নাটকের তিন সংগঠনের কাছে অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো