প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।শিশুরা যখন বড় হয়, তখন তারা পৃথিবীকে এক্সপ্লোর করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং অনেক সময় বড়দের সঙ্গে তর্কও করে। বাবা-মায়েরা অনেক সময় এটাকে ‘অবাধ্যতা’ বা ‘বেয়াদবি’ হিসেবে দেখেন।
এই বিষয়ে আপনার মতামত কী?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ’বাচ্চাদের তর্ক করা বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করাটা আসলে তাদের স্বাভাবিক বিকাশেরই অংশ।
সূত্র: প্রথম আলো