জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। আজ শুক্রবার বেলা তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করবে তারা।আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
তিনি বলেন, বিরোধীদলীয় সংসদীয় এই দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর।গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
নুসরাত এ ঘটনায় নিজে বাদী হয়ে গতকাল রাতে দৌলতপুর থানায় একটি মামলা করেন।
সূত্র: প্রথম আলো