নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। পরে একটি নবজাতক উদ্ধার করে সেটিকে নিখোঁজ ওই শিশু বলে দাবি করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত থেকে আট দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের এক নবজাতক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী এক নবজাতক আছে।
পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক নারী পুলিশ হেফাজতে আছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে তিনি স্বীকার করেছেন নবজাতকটিকে তিনি সংগ্রহ করেছেন।
সূত্র: প্রথম আলো