অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন।অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেনকিছু বিষয় সংবেদনশীল হলেও বিয়ের আগেই তা নিয়ে হবু সঙ্গীর সঙ্গে কথা বলা প্রয়োজন।
ছেলে-মেয়ে দুজনের জন্যই এমন কিছু বিষয় রয়েছে। ইদানীং অনেক মেয়েকেই পিসিওএসের সমস্যায় ভুগতে দেখা যায়। আন্তর্জাতিকভাবে এ রোগকে এখন বলা হয় পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)। তবে সাধারণ মানুষের কাছে রোগটি পিসিওএস নামেই পরিচিত। মাসিক চক্রের স্বাভাবিক নিয়মে প্রজননক্ষম বয়সের একজন সুস্থ নারীর ডিম্বাশয় থেকে প্রতি চক্রে একটি ডিম্বাণু নিঃসরণ হওয়ার কথা।
পিসিওএস বা পিএমওএস থাকলে প্রতি মাসে এই ডিম্বাণু নিঃসরণ না-ও হতে পারে।
সূত্র: প্রথম আলো