অনেক দিন অনীক ভাইয়ের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় না। মনে হচ্ছিল, লোকটার খোঁজখবর নেওয়া দরকার। বাসা থেকে বের হতেই শুভর ফোন। আগেও অনেকবারই এমন হয়েছে, বের হয়ে দেখেছি দুজনই একসঙ্গে চলেছি অনীক ভাইয়ের বাসার দিকে। আসলে লোকটা সারা দিন একাই থাকেন, উদ্ভট সব আবিষ্কার নিয়ে কাজ করেন। আমাদের দুজনকে তিনি যতই ‘ছোট ভাই নামের এক মানবেতর প্রাণী’ বলে খেপান না কেন, আমরা গেলে তিনিও বেশ খুশি হন।
তা ছাড়া আমাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল, মানে আমার জন্য তাঁর টাকায় বিনে পয়সায় পেটপূর্তি, আর শুভর জন্য তাঁর নতুন নতুন আবিষ্কারকে ব্যবসায় লাগানোর চেষ্টা এসব তো আছেই।আকাশটা বেশ মেঘলা। মনটা খুশি খুশি হয়ে উঠল। এমন দিনে একটু ভুনা খিচুড়ি আর মাংস হলে দারুণ লাগে। শুভকে বলতেই রাজি হয়ে গেল। বুঝলাম, মেঘলা আবহাওয়া ওকেও কিছুটা খিচুড়িপ্রেমী করে তুলেছে।
চটজলদি বকশীবাজারের মোড় থেকে দুটো ডাবল ডিমের মোগলাই পরোটা আর তিন প্যাকেট বিফ খিচুড়ি নিয়ে অনীক ভাইয়ের বাসার দিকে রওনা দিলাম।অনীক ভাইয়ের ড্রয়িংরুমে ঢুকে দেখলাম ঘুটঘুটে অন্ধকার।
সূত্র: প্রথম আলো