ইসলামে নেতৃত্বের অর্থ ক্ষমতা ভোগ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়; বরং মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। একজন নেতা জনগণের শাসক নন, বরং তাঁদের সেবক। তাঁর নেতৃত্বের সার্থকতা নির্ভর করে মানুষের কল্যাণে তাঁর ভূমিকা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির ওপর।আল্লাহ–তাআলা নবী-রাসুল (আ.) পাঠিয়েছেন, যাঁরা মানবজাতিকে হিদায়াত ও মুক্তির পথ দেখিয়েছেন।
তাঁরাই মানবজাতির সামনে নেতৃত্বের পরম আদর্শ। সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির সামনে সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর আদর্শই আমাদের নেতৃত্বের পথে চলার সর্বোত্তম পাথেয়।আল্লাহ–তাআলা বলেন, ‘তাদের মধ্যে কিছু লোককে অন্য কিছু লোকের ওপর আমিই প্রাধান্য দিয়েছি, যেন তারা পরস্পরের কাছ থেকে কাজ নিতে পারে।
আর আপনার প্রতিপালকের রহমত ওই ধনসম্পদ থেকে অধিক মূল্যবান, যা (ধনীরা) দুই হাতে সংগ্রহ করছে।’ (সুরা জুখরুফ, আয়াত: ৩২)আল্লাহ–তাআলা আরও বলেন, ‘বস্তুত আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি বা নীতিপরায়ণ।
সূত্র: প্রথম আলো