নামাজ নিত্যপালনীয় একটি ফরজ ইবাদত হলেও আদর্শ জীবন গঠনে এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত, আয়াত: ৪৫)কিন্তু আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যাঁরা নামাজও পড়েন, আবার পাপকাজেও লিপ্ত হন।
তখন মনে প্রশ্ন জাগতে পারে, নামাজ তাহলে কেন তাঁদের অন্যায় থেকে ফেরাতে পারছে না?এর উত্তর লুকিয়ে আছে নামাজের পেছনের যুক্তি, একাগ্রতা ও মনস্তাত্ত্বিক প্রভাবের মধ্যে। আসুন জেনে নিই নামাজ মূলত ‘কীভাবে’ মানুষকে পাপ থেকে দূরে রাখে:নামাজ একটি ধারাবাহিক অনুশীলন।
কেউ যদি ত্রুটি নিয়েও নামাজ শুরু করে, নামাজের এই নিয়মিত চর্চা একসময় তাকে পাপ ছাড়তে বাধ্য করে।১. জবাবদিহির অনুভূতি তৈরি করেনামাজ মানুষকে পাপ থেকে বাঁচানোর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হলো—জবাবদিহির অনুভূতি।
সূত্র: প্রথম আলো