বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা চার দফায় সোনার দাম ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমেছে। তার মধ্যে আজ শুক্রবার ছুটির দিনে দাম প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।
গতকাল বৃহস্পতিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা।টানা চার দফায় সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। সোনার এই দাম গত ১ অক্টোবরের পর সবচেয়ে কম। তারপর চার দিনেই (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।নতুন দর অনুযায়ী, আজ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।
এ ক্ষেত্রে দাম কমেছে ২ হাজার ১০০ টাকা।
সূত্র: প্রথম আলো