জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এই মন্তব্য করেন।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান।
তিনি বলেন, বোমা হামলা, সন্ত্রাস করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে বলে যারা মনে করছে, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেনি।যারা বোমা হামলা করছে, তাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
সূত্র: প্রথম আলো