কোনো কোনো মানুষ ইতিহাসে জন্ম নেন না, ইতিহাস তাঁদের জন্ম দেয়। তাঁরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার আগেই সময়ের গভীর অন্ধকারে তাঁদের ছায়া তৈরি হতে থাকে। শত শত অপ্রকাশিত ক্ষোভ, অসংখ্য অপূর্ণ স্বপ্ন, নীরব অপমান, দীর্ঘদিনের অবিশ্বাস এবং মানুষের হৃদয়ের গোপন ভয় একদিন এসে জড়ো হয় একটি নামের চারপাশে। তারপর সেই নাম আর কেবল একটি নাম থাকে না; তা হয়ে ওঠে একটি যুগের প্রতিধ্বনি। ডোনাল্ড ট্রাম্প তেমনই এক নাম।
আর তাই তাঁর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে অনেকের মনে জেগে ওঠে আরেক নাম, বহু পুরোনো, বহু রহস্যময়। দজ্জাল।দজ্জাল চরিত্রটিকে কোনো সমসাময়িক রাজনৈতিক নেতার সঙ্গে সরাসরি তুলনা করা সংগত নয়। কিন্তু কখনো কখনো এই ধরনের চরিত্র বাস্তবকে প্রতীকে রূপান্তরিত করে। মানুষের ভয়, বিভ্রম ও আকাঙ্ক্ষাকে রক্তমাংসের মানুষের শরীরে খুঁজে পায়। আমি সেই তুলনার সত্যতা যাচাই করব না; বরং সেই তুলনার জন্মের গল্প বলব।
কারণ, প্রতিটি উপমার পেছনেও একটি ইতিহাস থাকে।অবশেষে ট্রাম্পবাদের মরণঘণ্টা বাজল ট্রাম্পের পরাজয় কি দিল্লিকে আরও চাপে ফেলবেএকটি দেশ আছে।
সূত্র: প্রথম আলো