প্রাকৃতিক বিপর্যয় বলেকয়ে আসে না। তবে প্রাযুক্তিক উন্নয়নের হাত ধরে প্রকৃতির রোষের অনেকটুকুই আগাম আঁচ করা যায় এখন। ঘূর্ণিঝড় বলুন কি জলোচ্ছ্বাস, খরা বলুন কি মহাপ্লাবন, কিছুটা হলেও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে বিজ্ঞান। আমাদের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তৎপর। জাতি ও রাষ্ট্রও দুর্যোগ প্রস্তুতির চেষ্টা করে। তবে প্রকৃতির উষ্মার যে রূপটি আজও বিজ্ঞানের কাছে প্রায় অজানা, তা হলো ভূমিকম্পের আগাম জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও বিজ্ঞান এই ভূকম্পনের স্পন্দন জানতে বড্ড বেশি দেরি করে ফেলে।তবু, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিজ্ঞানমুখী রাষ্ট্রগুলোতে, ভূমিকম্প চলাকালীন, সময়মাত্রার বিপরীতে কম্পনজনিত ত্বরণের উপাত্ত ধারণ করা হয়ে থাকে। পাঠকের প্রশ্ন থাকতে পারে, ভূমিকম্পের পূর্বাভাস যদি নাই দিতে পারে বিজ্ঞান, তবে এই উপাত্ত ধারণের গুরুত্ব কতটুকু? বাংলাদেশ কি এ কারণেই ত্বরণ পরিমাপ ও এই উপাত্ত সংগ্রহ করে না?
দেশে কি তবে ত্বরণ পরিমাপক যন্ত্র নেই?
সূত্র: প্রথম আলো