আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের উৎসব সম্পর্কে সহজেই অবগত হতে পারেন। প্রযুক্তির যুগে এটি নিঃসন্দেহে একটি চমকপ্রদ ব্যাপার।এই যেমন বাংলাদেশের নানা প্রান্তে বসে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের কিংবা দূরবর্তী নানা ভূখণ্ডের মানুষের উদযাপিত উৎসবগুলির প্রতি নজর চলে যায়। প্রায় সারাবছরই এমন সব উৎসব ঘটে চলে সারা পৃথিবীব্যাপী।
বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বা ফসল কাটার মরশুমে মানবসমাজে যেন উৎসবের আমেজ বা মাত্রা বাড়ে এটা নৃবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। তাই বহু উৎসব বা পরব আসলে সভ্যতার সেই আদিকাল থেকেই চলে আসছে।
বর্তমান জেটের যুগে হয়তো বা তার ব্যবহারিক দিকে ব্যবসায়িক লাভক্ষতির একটা কারণ দেখা যায়।সে যাইহোক উৎসব বা পরব মানুষের কাছে আজও রোজকার জীবন থেকে আলাদা আনন্দ বয়ে আনে এবং সকলকে মিলিত করে সেই উদযাপনে।রবীন্দ্রনাথ তাঁর ‘সৃষ্টি’ প্রবন্ধে লিখেছিলেন, ‘উৎসবের দিনে বাঁশি কেন বাজে?
সূত্র: প্রথম আলো