কবি হতে চেয়েছিলেন। অথচ নিজেকে কবি বলতে তাঁর ছিল প্রবল সংকোচ। গল্পকার পরিচয়েই স্বচ্ছন্দ ছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু তাঁর লেখা গান শুনলে মনে হয়, কবিতার সঙ্গে সম্পর্কটি কখনো ছিন্ন হয়নি। গল্পের মানুষগুলোর সুখ–দুঃখ বলতে বলতে কখন যে নিজের ভেতরের কবিকেও গানে জায়গা করে দিয়েছিলেন, এর সাক্ষী হয়ে আছে তাঁর সৃষ্টিগুলো। আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন।
১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া কথাসাহিত্যিকের গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় বিস্তর। সেই বিপুল সৃষ্টির পাশে তাঁর গানও খুলে দেয় অন্য এক জানালা। সেখানে প্রেম আছে, বিরহ আছে, নিঃসঙ্গতা আছে; আছে বৃষ্টি, জোছনা আর জীবনের প্রতি গভীর মায়া। জন্মদিনে তাই প্রশ্নটি ফিরে আসে—কবি হতে চাওয়া মানুষটি কি গানেই খুঁজে পেয়েছিলেন নিজের আরেকটি আশ্রয়? ছোট বোনের নামে কবিতা হুমায়ূনের লেখকজীবনের শুরুর দিকেই ছিল কবিতা।
নিজের লেখা ‘আমি এবং দৈনিক বাংলা’য় তিনি ফিরে গেছেন ১৯৬৭ সালের একটি রাতে।
সূত্র: প্রথম আলো