দীপাবলিতে দূষণ নিয়ে বিতর্কের মধ্যে উৎসবের প্রাচীন রীতিনীতির গুরুত্ব ও আতশবাজির প্রয়োজনীয়তার ‘বৈজ্ঞানিক পাঠ’ দিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি জানালেন, অতীতের বাজি পরিবেশকে দূষিত করত না। বরং তখনকার বাজির ধোঁয়ায় কীটপতঙ্গের মৃত্যু হতো। পরিবেশ শুদ্ধ হতো।সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে এক সভায় মোহন ভাগবত এই মন্তব্য করেছেন। নাগপুরেই সংঘের সদর দপ্তর।
সেখানে মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত এক দীপাবলি মিলন অনুষ্ঠানে এই মন্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে তিনি বাজি পোড়ানোকেই সমর্থন করেছেন।মোহন ভাগবত ওই অনুষ্ঠানে বলেন, অতীতে যেসব উপাদান দিয়ে বাজি তৈরি হতো তাতে রাসায়নিক পদার্থ থাকত না। সেই সময়কার উপাদানগুলো ছিল প্রাকৃতিক ও নিরাপদ। সেসব বাজির ধোঁয়া কীটনাশকের কাজ করত। বিশেষ করে বর্ষার সময় ও ফসল কাটার মৌসুমে কীটপতঙ্গ ও মশামাছি তাড়িয়ে সেই বাজির ধোঁয়া বাতাস শুদ্ধ করত।
সেই ধোঁয়ার কার্যকারিতা পরিবেশবান্ধব ছিল।
সূত্র: প্রথম আলো