বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম পাওয়ার অব শি।১৯ নভেম্বর বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। দিবসটি আগাম উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মেলায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে নানা আয়োজন।
সকাল ১০টায় শুরু হওয়া মেলাটি চলবে রাত সাড়ে ১০টা পর্যন্তআয়োজনের অংশ হিসেবে রয়েছে মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, নারীস্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা।এবারের আয়োজনের অন্যতম বিশেষ উদ্যোগ ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’।
এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তা মাত্র দুই হাজার টাকায় একটি করে স্টল বরাদ্দ পেয়েছেন।
সূত্র: প্রথম আলো