তেঁতুলিয়া নদীর একটি পরিচিতি আছে। দেশের মানুষ কমবেশি সবাই জানে। কিন্তু এর স্বভাব সম্পর্কে জানে কেবল তারাই যারা এটা পার হয়েছে। বরিশাল থেকে ভোলার পথে নদীর মাঝামাঝি কালাবদর এলাকায় পৌঁছলেই হঠাৎ বদলে যায় এর চেহারা। শান্ত জল যেন মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে। ঢেউগুলো দাঁড়াশ সাপের ফণার মতো মাথা তোলে, গর্জন করতে করতে লঞ্চের গায়ে আছড়ে পড়ে। অভিজ্ঞ যাত্রীরাও তখন চুপ হয়ে যায়।
কেউ বিড়বিড় করে দোয়া পড়ে, কেউ শক্ত করে জানালা ধরে বসে থাকে।কবীরও সেদিন জানালার পাশে বসে নদী দেখছিল। সে ঢাকায় কর্মরত একজন সরকারি কর্মকর্তা। বরিশাল বিভাগের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে পরিচালিত একটি প্রকল্পের কাজেই তার দৌলতখানে আসা। সহকর্মীরা কালাবদরের ঢেউয়ের কথা আগেই বলেছিল। কিন্তু নিজের চোখে না দেখলে নদীর এই রূপ বিশ্বাস করা যায় না।দৌলতখানে পৌঁছে প্রথম যে জিনিসটি তাকে মুগ্ধ করল, তা হলো মেঘনা।
নদী নয়, যেন এক চলমান সমুদ্র।
সূত্র: প্রথম আলো