ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অনুপম অনুভূতি। মহাকর্ষ শক্তির টানে আসমান-জমিন যেমন স্থিতিশীল, তেমনি পৃথিবীতে ভালোবাসাহীন মানুষ পাওয়া ভার। কিন্তু এই ভালোবাসা বা ভালোবাসা কোত্থেকে আসে?কেন মানুষের হৃদয় এতটা আবেগপ্রবণ হয়?
ইসলামি ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর খুঁজলে দেখা যায়—ভালোবাসা কেবলই জাগতিক কোনো বিষয় নয়; বরং এটি মহান আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়ামত।ভালোবাসার উৎস ও বৈজ্ঞানিক রূপভালোবাসা হলো হৃদয়ের গভীর টান, আসক্তি ও ভক্তি।
আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মতে, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কয়েক প্রকার হরমোন এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হাইপোথ্যালামাস অঞ্চলের উত্তেজনার ফলেই মানুষের ভেতরে এই অচিন্তনীয় অনুভূতির সৃষ্টি হয়।মনের ভেতরের এই আবেগ ও আনন্দ মানুষের চেহারায় উদ্ভাসিত হয়।
সূত্র: প্রথম আলো