বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের এক সহপাঠীকে স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন, ‘কী রে, সব সময় হাসিস কেন?’সহপাঠী তৎক্ষণাৎ জবাব দিয়েছিল, ‘হাসি না, স্যার; মুখটাই এমন।’উত্তর শুনে পুরো ক্লাস হেসে উঠেছিল। শুধু ছেলেটি হাসেনি। কারণ, তার হাসি আর না-হাসির মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য ছিল না।ঘটনাটা মনে পড়ল সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি তুলতে গিয়ে। পুরোনো ছবি আছে বটে, কিন্তু সেগুলো বছর পাঁচেক আগের।
তখন মাথায় চুলের সংখ্যা বেশি ছিল, মুখে দুশ্চিন্তার পরিমাণ কম। বর্তমান চেহারার সঙ্গে মিলিয়ে দেখলে আত্মীয়তার সম্পর্কও প্রমাণ করা কঠিন।অগত্যা গেলাম স্টুডিওতে। ফটোগ্রাফার আমাকে একটা চেয়ারে বসিয়ে বললেন, ‘সোজা হয়ে বসেন।’সোজা হয়ে বসলাম।‘মাথা একটু ডানে।’ডানে নিলাম।‘এত ডানে না। একটু বাঁয়ে।’বাঁয়ে নিলাম।‘চিবুক নিচে। চোখ ক্যামেরায়।
কাঁধ সোজা।’একপর্যায়ে মনে হলো, ছবি তুলতে আসিনি, ঘাড়ের ফিজিওথেরাপি করাতে এসেছি।অবশেষে ক্যামেরায় ক্লিক পড়ল।ফটোগ্রাফার কম্পিউটারে ছবি দেখিয়ে জানতে চাইলেন, ‘কেমন হইছে?’ছবি দেখে চমকে উঠলাম।
সূত্র: প্রথম আলো