সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর, তবে সাত বছরের কম। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।
বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। দুই নীতিমালাতেই প্রথম শ্রেণিতে লটারি এবং পরের শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা বলা হয়েছে।
তবে আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টন, ফি ও ভর্তি কার্যক্রম পরিচালনার কথাও বলা আছে।২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
সূত্র: প্রথম আলো