‘হানিট্র্যাপ’ কথাটি শুনলে জেমস বন্ডের সিনেমার কোনো দৃশ্যের কথা মনে হতে পারে। সেখানে দেখা যায়, রহস্যময় ও আকর্ষণীয় এক নারী নিজের সৌন্দর্য ও মোহ দিয়ে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ভালোবাসার অভিনয় করে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেন।তবে হানিট্র্যাপ কেবল গোয়েন্দা কাহিনি বা সিনেমার বিষয় নয়। গুপ্তচরবৃত্তির জগতে এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা এই কৌশল ব্যবহার করেন।
এতে জড়িয়ে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে।এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং হয়তো সম্প্রতি বিষয়টি কঠিনভাবে বুঝতে পেরেছেন। বিশ্বের সবচেয়ে বড় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে ঘিরে এক সপ্তাহ ধরে নানা অস্থিরতা চলার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। এর সূত্রপাত হয়েছিল এমন কিছু প্রতিবেদন থেকে, যেখানে বলা হয়, এক নারীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, ওই নারী চীনা সরকারের কাছে তথ্য সরবরাহ করতেন।চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবেতবে এ ঘটনার অনেক বিষয় এখনো অস্পষ্ট।
সূত্র: প্রথম আলো