দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা পাঁচ দফায় ভরিতে সোনার দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। আজ শনিবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।
এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা।টানা পাঁচ দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।সোনার এই দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন।
তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।
সূত্র: প্রথম আলো