আমাদের সমাজে এমন কিছু প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, যাঁদের সরকারি খাতায় কোনো অস্তিত্ব নেই। কেবল একটি প্রতিবন্ধী পরিচয়পত্র না থাকায় রাষ্ট্র থেকে তাঁরা যে ভাতা, বিনা মূল্যে চিকিৎসা কিংবা সহায়ক প্রযুক্তি পাওয়ার কথা ছিল, তার প্রতিটি সুবিধা থেকে তাঁরা বঞ্চিত।
নথিপত্রের এই অনুপস্থিতি তাঁদের এক অদৃশ্য দেয়ালের ওপারে ঠেলে দিয়েছে।আবার একটি পরিবারের কথা ধরা যাক, যেখানে চারজন সদস্যই শারীরিক ও কার্যক্ষমতার দিক থেকে বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন। অথচ পরিবারের তরুণ দুই সদস্যের প্রতিবন্ধী কার্ড থাকলেও প্রবীণ মা–বাবা সেই সুবিধা পাননি। স্থানীয় পর্যায়ের দৃষ্টিভঙ্গিটাই এমন যে, বয়স হলে তো শরীর নানাভাবে অচল হবেই, এটাকে আলাদাভাবে গণনা করার কী আছে!
ফলে একই ছাদের নিচে থেকেও বয়সের কারণে দুজন মানুষ প্রয়োজনীয় সামাজিক সুরক্ষার বাইরে থেকে যান।বাংলাদেশ যদি সত্যিই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়, তবে প্রথম কাজ হলো প্রতিটি মানুষকে সঠিকভাবে গণনা করা।
সূত্র: প্রথম আলো