ইন্দোরে আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। ১৫ বছর ২৩২ দিন বয়সী সূর্যবংশী এখন ছেলেদের টি–টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক।সৌরাষ্ট্রের বিপক্ষে এ ম্যাচে সূর্যবংশী পেছনে ফেলেছেন ক্রোয়েশিয়ার জাখ ভুকুসিচকে। জাগরেবে গত বছর আগস্টে তাঁর গড়া রেকর্ডটি ভাঙেন সূর্যবংশী।
সাইপ্রাসের বিপক্ষে সে ম্যাচে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেন ভুকুসিচ।এত অল্প বয়সেই বিধ্বংসী ব্যাটিংয়ে টি–টুয়েন্টির দারুণ কিছু রেকর্ড ভেঙে দেওয়া সূর্যবংশী অবশ্য সৌরাষ্ট্রের বিপক্ষে বড় রান পাননি। ১২ বলে ১৮ রানে সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়ার হাতে ফিরতি ক্যাচ দেন। ভালো করতে পারেনি তাঁর বিহারও। পুরো ২০ ওভার খেলেও ৯ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে দলটি।
সৌরাষ্ট্র ২১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়।ভারতীয় ক্রিকেটে অল্প বয়সেই নক্ষত্র হয়ে ওঠার পথে সূর্যবংশীসূর্যবংশীর ক্যারিয়ারে এটি আরেকটি মাইলফলক।
সূত্র: প্রথম আলো