ফরেনসিক অডিটের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরগত ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বাড়িয়ে দেখানোর সাতটি খাত চিহ্নিত করা হয়েছে।
সরকারের করা ফরেনসিক অডিট বা নিরীক্ষায় এ অসংগতির চিত্র উঠে এসেছে।রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে জিডিপির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।আওয়ামী লীগ সরকারের সময় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উঠেছিল। বিশেষজ্ঞরা তখন থেকেই বলে আসছেন, এই হিসাবে গরমিল আছে।
এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময় প্রবৃদ্ধির হার খতিয়ে দেখতে বর্তমান সরকার জিডিপির ফরেনসিক অডিট করার উদ্যোগ নেয়।
সূত্র: প্রথম আলো