ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র (ডিভাইস) থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টারনেট প্রটোকল বা আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের সঙ্গে যুক্ত প্রতিটি যন্ত্রকে শনাক্ত করা এবং তথ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই ঠিকানা ব্যবহার করা হয়।
কম্পিউটার, স্মার্টফোন ও ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট টেলিভিশন ও ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির বিভিন্ন যন্ত্রেও রয়েছে আইপি অ্যাড্রেস।আইপি অ্যাড্রেস কীআইপি অ্যাড্রেস মূলত ইন্টারনেট বা স্থানীয় নেটওয়ার্কে যুক্ত কোনো যন্ত্রের পরিচয় শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানা। অনেকটা বাড়ির ঠিকানার মতোই নেটওয়ার্কে যুক্ত একটি যন্ত্রকে শনাক্ত করতে সাহায্য করে এই ঠিকানা।
এর মাধ্যমে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য পাঠানো এবং নির্দিষ্ট গন্তব্য থেকে তথ্য গ্রহণ করা সম্ভব হয়।
সূত্র: প্রথম আলো