জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে ময়মনসিংহের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক হোসেন। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো সংগ্রহের পথে আছে রংপুর। শেষ রাউন্ডে অন্তত ড্র করলেই জাতীয় লিগে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা। মোসাদ্দেকের সেঞ্চুরিসিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১২তম সেঞ্চুরি, ২০১৮ সালে বিসিএলের পর আবার এই সংস্করণে সেঞ্চুরি পেলেন তিনি। তাঁর অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। দলের আর কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মোসাদ্দেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে।ফজলে মাহমুদের ফিফটিখুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ বরিশাল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বরিশাল।
সূত্র: প্রথম আলো