নতুন খাতা, কলম, স্কেল আর প্যাকেট খাবার হাতে পেয়ে আনন্দে আত্মহারা ছয় বছরের সীমান্ত মুন্ডা।
নিজের হাতে পাওয়া শিক্ষা উপকরণগুলো পাশে থাকা সমবয়সী এক শিশুকে দেখিয়ে বলল, ‘দেখ, দেখ, সব আমার জন্য!’পাশের শিশুটিও নিজের উপহার দেখিয়ে আনন্দের সঙ্গে বলল, ‘আমার জন্যও আছে।’ নতুন খাতা–কলম হাতে দুই শিশুর এমন আনন্দ ছড়িয়ে পড়ে আশপাশে থাকা অন্য শিশুদের মধ্যেও।শুধু সীমান্ত নয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা–বাগানের প্রায় ৩০০ শিশুর মুখেই ছিল এমন উচ্ছ্বাস।
প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে ১৪ নভেম্বর সকালে এসব শিশুর মধ্যে শিক্ষার উপকরণ ও প্যাকেট খাবার বিতরণ করেছে হবিগঞ্জ বন্ধুসভা।
সূত্র: প্রথম আলো