গাজীপুরের কালিয়াকৈরে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মী।
শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন।আজ শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকা থেকে এই ২০ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক পোশাকশ্রমিক পরিচয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সূত্র: প্রথম আলো