‘আমি ভিএআর পছন্দ করি না’—কথাটা বলেই যেন একটু হাসির খোরাক জোগালেন ভারত কোচ নওশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবশ্য ভিএআর নিয়ে নিজের বিরক্তির কথাই শোনালেন ভারত কোচ। তবে তাঁর কথায় বিরক্তির চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। নওশাদের বিরক্তির কারণও আছে। ম্যাচে ভিএআরের হস্তক্ষেপের পর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে।
৪৭ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ভুটান। সেই পেনাল্টি থেকেই গোল করে ব্যবধান কমায় তারা। এরপর ৬৭ মিনিটে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায়। অর্থাৎ ভিএআরের দুই সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে।ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই ভিএআর নিয়ে প্রশ্ন শুনে নওশাদ বলেন, ‘সত্যি বলতে, আমার ভালো লাগেনি। কোনোভাবেই ভালো লাগেনি।
একটিতে গোল, আরেকটিতে পেনাল্টি বাদ—আমি ভিএআর পছন্দ করি না।’তবে পরক্ষণেই রসিকতা করে যোগ করেন, ‘সরি ভিএআর, হ্যাঁ এটা চালু হওয়ায় ভালো হয়েছে।
সূত্র: প্রথম আলো