একটা অবাক নদীবইছে তোমার ভিতর।গোপনে পোষে নামপারাপার জানবে না।কথারপ্ত স্রোতে যাত্রা খড়কুটো।নিজের শ্রোতা তুমি। তর্ক শোনে ফেনা।হঠাৎ ঢেউ প্রবল,কোথাও ধারা নিথর।সঙ্গ খোঁজে হাত।
শূন্য নাড়ে কড়া।পড়শি দেখে মুখছায়ার দিকে নত।সুস্থ রোদে ডানা।পায়ের ছাপে জরা।ঘুমের চোখে মাছ কুশল জিজ্ঞাসে।আঁশটে ধোয় শ্রম,জলেরা লজ্জিত।শামুকচলা রেখা প্রকৃতিহিস্যাতেবালুতে আঁকে দিক।হঠাৎ ভালোবাসাবোঝায় মুটেগিরি।বাগান কাঁধে নিয়েপথিক বিস্মিত।বৈঠাসংহতি কখনো জানবে না কোথায় পাবে যতি।সমুদ্রসন্ধানেনিরন্তর হাঁটা।
সূত্র: প্রথম আলো