খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, যেকোনো মূল্যে সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে হবে।
আজ শনিবার সকালে খুলনা নগরের আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, খুলনার ব্যবসায়ী সমাজ আজ সর্বস্বান্ত হওয়ার পথে। ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁর মতো সেবামূলক প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে।
ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ একশ্রেণির দুর্বৃত্ত ও চাঁদাবাজের হাতে জিম্মি হয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো