লক্ষ্য ৩৩৮ রান, তা–ও আবার টুর্নামেন্টের ফাইনালে। এই রান তাড়া করতে নেমে ২৫২ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে ভারত। শেষ বলে চার মেরে পাওয়া রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত।ওমানের আল–আমিরাতে ভারত এমন দারুণ জয় পেয়েছে নবম উইকেট জুটির সৌজন্যে।
মানাল চৌহান ও মোহিত উলভার মিলে ৩৫ বলে গড়েন ৫৭ রানের জুটি।দলীয় ৩০৯ রানে ৩২ বলে ৪৭ রান করে আউট হন মানাল। এরপর শেষ ব্যাটসম্যান চিগুরুপতি ভেঙ্কটাকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন মোহিত। শেষ বলে দলটির দরকার ছিল ৩ রান। এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দলকে জেতান মোহিত। তিনি অপরাজিত থাকেন ৪৯ রানে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এটি ভারতের নবম শিরোপা।অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে এটি ভারতের নবম শিরোপাএর আগে ওপেনার উসমান খানের সেঞ্চুরি, আবদুল কাদিরের ৫৪ বলে ঝোড়ো ৮০ রানের সুবাদে ৯ উইকেটে ৩৩৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে রাখেন দুই ওপেনার উসমান খান ও হায়াম খান।
সূত্র: প্রথম আলো