দেশের সংবাদপত্রের মধ্যে প্রথম আলো এক অনন্য উচ্চতায় রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই। প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, তারা মানবিক, নাগরিক ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকের অবস্থায় আসতে তাদের নানা প্রতিকূলতা কাটাতে হয়েছে ধৈর্য ও সাহসের সঙ্গে।
অটল থেকেছে নীতি, আদর্শ ও নৈতিকতায়; ভবিষ্যতেও থাকবে, সেটা তাদের অঙ্গীকার।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ নভেম্বর লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা উঠে আসে।
এই অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট বন্ধুসভা।বক্তব্য দেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী, লালমনিরহাট সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়, লালমনিরহাট আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আয়নাল হক।
সূত্র: প্রথম আলো