ক্রিকেট বলে কী ঘটেছে, তা বোঝার জন্য সব সময় ক্যামেরার প্রয়োজন হয় না। কখনো কখনো বলটা হাতে নিলেই অনেক কিছু বুঝে ফেলা যায়। অন্তত ওয়াসিম আকরামের সেটাই দাবি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার মনে করেন, বল বিকৃতির ঘটনা অভিজ্ঞ বোলারদের চোখ এড়ানো কঠিন। বলের গায়ে স্যান্ডপেপার দিয়ে ঘষার দাগ আর স্বাভাবিকভাবে ঘষা লাগার দাগ এক নয়।
একজন অভিজ্ঞ বোলার বল হাতে নিলেই তা বুঝতে পারবেন।অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনায় আসা বল টেম্পারিং বিতর্কে আজ নিজের এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেছেন আকরাম। তবে তিনি কারও পক্ষ নিচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন। এর এক দিন আগে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বল টেম্পারিং নিয়ে উসমান খাজার করা অভিযোগ অস্বীকার করেন।
কামিন্সের দাবি, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার কোনো পরিকল্পনার কথা তিনি জানতেন না।কামিন্সকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে আকরাম বলেন, ‘আমি প্যাট কামিন্সের কথা শুনেছি।
সূত্র: প্রথম আলো