সার্বভৌম গ্যারান্টি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চুক্তি করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এ গ্যারান্টি বাতিল করা যায় না। চুক্তি নিয়ে দর–কষাকষি করা যায়। তা ছাড়া বিদ্যুতের দরকার আছে। বেশি কিছু করতে গিয়ে বিদ্যুৎ বন্ধ হলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে। একটি প্রতিনিধিদল ভারতে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করেছে।
আলোচনা চলমান।পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬–এর দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার এ সম্মেলনের আয়োজন করে দৈনিক পত্রিকা বণিক বার্তা।ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। জ্বালানি পাওয়া না গেলে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা হয়। এর মধ্যে একটি এলএনজি টার্মিনালে আগুন লাগে।
ফলে শিল্পে গ্যাসের সংকট হয়।
সূত্র: প্রথম আলো