১৯৭৪ সালের ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক বাড়িতে এক রাতেই স্বামী-স্ত্রী ও চার সন্তান খুন হন। খুনি হিসেবে দণ্ডিত হন ওই দম্পতির আরেক সন্তান। এরপর ওই বাড়ি ঘিরে নানা ‘ভুতুড়ে’ গল্প চাউর হয়। সেই ঘটনা নিয়ে এই লেখা।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড বরোর ছোট্ট শহর অ্যামিটিভিল। রাত পেরিয়ে ভোর হচ্ছে। ১১২ ওশান অ্যাভিনিউর তিনতলা বাড়িটিতে তখন সবাই ঘুমিয়ে।
বাড়ির বাইরে ঝুলছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘হাই হোপস’। বাড়ির ছয়জন মানুষ তখন নিজ নিজ বিছানায়। একে একে ছয়টি গুলির শব্দ; কিন্তু প্রতিবেশীরা কেউ কিছু শুনতে পেলেন না। পরদিন সকালে বাড়িটি থেকে উদ্ধার করা হলো ছয়টি মরদেহ। তাঁরা হলেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং তাঁদের চার সন্তান ডন, অ্যালিসন, মার্ক ও জন। হত্যাকাণ্ডের সময় তাঁদের বয়স ছিল যথাক্রমে ৪৩, ৪২, ১৮, ১৩, ১২ ও ৯ বছর।
খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হলো।
সূত্র: প্রথম আলো