ভোর থেকেই জমে ওঠে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও দরদামের হাঁকডাক। কোথাও আবার ট্রাকে কলা তোলার প্রস্তুতি। কেউ এনেছেন কাঁচা কলা, কেউ পাকা কলা। সন্ধ্যা পর্যন্ত চলা এই হাটে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার কলা বিক্রি হয়। সদর উপজেলার দুর্গাদহ এলাকায় প্রায় পৌনে দুই বিঘা জায়গাজুড়ে এই হাট। জয়পুরহাটের নানা এলাকা এবং আশপাশের জেলা থেকেও কৃষকেরা এই হাটে কলা নিয়ে আসেন।
স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা সেই কলা কিনে ট্রাক, পিকআপসহ নানা গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে নিয়ে যান। হাটে কলা কেনার নিয়ম আছে। একজনকে ন্যূনতম ১০০টি কলা কিনতে হবে।স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে হাটে আনেন পাইকারেরা। আবার কৃষকেরাও কলা নিয়ে হাটে আসেন।
প্রতিদিন ৪০ থেকে ৫০টি ট্রাকে এই হাট থেকে কলা যায় দেশের নানা অঞ্চলে।—সাইফুল ইসলাম, ব্যবসায়ীভোরে কৃষকদের বাগান থেকে কলা কিনে হাটে আনেন পাইকারেরা।
সূত্র: প্রথম আলো