চার মাস বিরতির পর সাগর জাহানের অতল ভালোবাসা নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। অবসরে লিখেছেন চারটি চিত্রনাট্য। সেসব নিয়ে গত রোববার প্রথম আলোর মুখোমুখি হন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলমফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন দেখলাম, কবে ফিরেছেন?ফারহান আহমেদ জোভান: কদিন হলো ফিরেছি।হঠাৎ বিরতি কেন নিয়েছিলেন?ফারহান আহমেদ জোভান: প্রতিবছর ঈদুল আজহার পর একটি ব্রেক নেওয়ার চেষ্টা করি। সেটা দেড় থেকে দুই মাসের।
কিন্তু এবার ব্রেকটা চার মাসের বেশি হয়ে গেছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে টানা কাজের পর প্রতিবছর এই ব্রেক নিজের জন্যই দরকার মনে করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। তা ছাড়া নিজেকে, নিজের জায়গাকে বোঝার জন্যও বিরতি দরকার। শিল্পী হিসেবে বিরতি আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
অনেক কিছু ভাবায়।ফারহান আহমেদ জোভানএবার কী ভাবিয়েছে?ফারহান আহমেদ জোভান: এ সময় এমন না যে গৃহবন্দী ছিলাম।
সূত্র: প্রথম আলো