কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে। এর মধ্যে ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা জেলেদের জন্য রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।গতকাল শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০)।
তিনি জানান, গতকাল দুপুরে মাছগুলো তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। মাছগুলো কিনতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সন্ধ্যায় মাছগুলো ট্রাকে ভরে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়।ট্রলারের মালিক মোহাম্মদ শফিক বলেন, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি।
লাল কোরালগুলোর প্রতিটির ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি।
সূত্র: প্রথম আলো